‘বাংলাদেশিদের কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল জিয়া পরিবার’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন বলেছেন, তারেক রহমান ৩১ দফা দিয়েছেন হাসিনার মতো স্বৈরাচার সরকার আর যাতে আসতে না পারে। কতটুকু উদার হলে ৩১ দফায় তিনি বলেছেন দু’বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। শিক্ষক ডাক্তাররাও যাতে প্রতিনিধিত্ব করতে পারে সেজন্য দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ করা হবে। বেকারদের জন্য বেকার ভাতা চালু করবেন। বাংলাদেশ যতবার সংকটে পড়েছে, জিয়া পরিবারই উদ্ধার করেছে। জিয়া পরিবার বাংলাদেশিদের কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল।

সোমবার হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপি আয়োজিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসমাবেশে তিনি একথা বলেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রহমতুল্লাহ মেম্বারের সভাপতিত্বে চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ, হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াসউদ্দিন চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল আলম চৌধুরী, পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. অহিদুল আলম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মনিরুল আলম জনি, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন আনোয়ার হোসাইন উজ্জ্বল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights