বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন জমাদান কেন্দ্র বাড়ালো রোমানিয়া

বাসস
বাংলাদেশি নাগরিকদের জন্য রোমানিয়া ভিসা প্রক্রিয়ায় নতুন সুবিধা চালু হয়েছে। আগে যেখানে শুধু নয়াদিল্লিস্থ রোমানিয়া দূতাবাসে শিক্ষা ও পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন জমা দেওয়া যেত, এখন সেই সুযোগ আরো তিনটি দেশে সম্প্রসারিত হয়েছে।

বাংলাদেশি নাগরিকরা এখন নয়াদিল্লিসহ, কুয়ালালামপুর, হ্যানয় এবং ব্যাংককে অবস্থিত দেশটির কূটনৈতিক মিশনগুলোতেও ভিসা আবেদন জমা দিতে পারবেন।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের নাগরিকরা শিক্ষা ভিসা ও পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন সাধারণত নয়াদিল্লির রোমানিয়া দূতাবাসে জমা দিয়ে থাকেন। সম্প্রতি নয়াদিল্লির রোমানিয়া দূতাবাস কূটনৈতিক পত্রের মাধ্যমে ঢাকাকে জানিয়েছে, বাংলাদেশি নাগরিকরা শিক্ষা ভিসা ও পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন এখন থেকে নয়াদিল্লির রোমানিয়া দূতাবাসের পাশাপাশি মালয়েশিয়ার কুয়ালালামপুর, ভিয়েতনামের হ্যানয় এবং থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত রোমানিয়ার কূটনৈতিক মিশনে জমা দিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights