বাংলাদেশের প্রতি সমবেদনা জানিয়ে শুরু স্কটল্যান্ডের বিশ্বকাপ মিশন

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পুরোপুরি প্রস্তুত ছিল বাংলাদেশ। বিসিবি দলও ঘোষণা করেছিল। তবে নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ ভারত ছাড়া খেলার আবেদন করেছিল। এই আবেদনে সম্মতি না দিয়ে আইসিসি বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে।

গ্রুপ সি-তে বাংলাদেশের জায়গায় এখন স্কটল্যান্ড খেলবে। এই গ্রুপে তারা ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল, ইতালি-এর সঙ্গে খেলবে। স্কটিশরা শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে।

ম্যাচ শুরুর আগে বাংলাদেশের প্রতি সমবেদনা জানিয়ে স্কটিশ স্পিনার মার্ক ওয়াট বলেন, প্রথমে আমরা বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি খুবই সমব্যথী। তবে আমরা বিশ্বাস করি আমাদের এখানে আগে থেকেই থাকা উচিত ছিল।

মার্ক ওয়াট আরও বলেন, আমরা যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখি। র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা দলকেও হারাতে পারি। তাই এই টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের দল পুরোপুরি প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights