বাংলাদেশের রাজনীতিতে বিএনপি মূলত পাকিস্তানের প্রক্সি খেলোয়াড়: ইনু

অনলাইন ডেস্ক

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‌‘৭১ সালে অগ্নিঝরা মার্চে পাকিস্তানিদের যে আচরণ ছিল এখন ২০২৩ সালে এসে বিএনপি সেই একই আচরণ করছে। বিএনপি মুখে নির্বাচন আর গণতন্ত্র নিয়ে কথা বললেও তাদের মূল এজেন্ডা হলো ৭১ এর মীমাংসিত বিষয়গুলো বানচাল করা। তাই তারা অগ্নিঝরা মার্চকে স্মরণ করে না, বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলে না, সংবিধানের চার নীতি না মেনে তা উড়িয়ে দেবার হুমকি দেয়।’

ইনু বলেন, ‘বিএনপি তারেক রহমানের কারাবন্দী দিবস পালন করে আবারও প্রমাণ করলো তারা অপরাধীদের পক্ষে। বিএনপি জামায়াত, রাজাকার ও জঙ্গী গোষ্ঠীর রক্ষার দল। বিএনপি মূলত পাকিস্তানের প্রক্সি খেলোয়াড় হিসেবে বাংলাদেশের রাজনীতিতে বিচরণ করছে।’

সংবিধান পরিবর্তন নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে ইনু বলেন, ‘সংবিধান কাটাছাটা করেছে জেনারেল জিয়া ও সামরিক শাসকরা। মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়ের আলোকে শেখ হাসিনা ও আমরা সংবিধানকে মেরামত করছি।’
মঙ্গলবার বেলা ১১টায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কুষ্টিয়ার মিরপুর উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইনু এসব কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights