বাংলাদেশের শাসন ব্যবস্থাই সরকারকে দানবে পরিণত করে : জি এম কাদের

অনলাইন ডেস্ক

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ‘বাংলাদেশের শাসন ব্যবস্থাই সরকারকে দানবে পরিণত করে। বাংলাদেশের সংবিধান সরকার প্রধানকে অপরিসীম ক্ষমতা দেয়। এতে ভালো নির্বাচনে জয়ী হয়ে জনপ্রিয় একটি রাজনৈতিক দলও ক্ষমতা অপব্যবহার করে দানবে পরিণত হয়ে যায়।’

আজ শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে জাতীয় আইনজীবী ফেডারেশনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, ‘আমরা মনে করি, ভালো নির্বাচনের আগে সংবিধানের প্রয়োজনীয় সংস্কার করতে হবে। তবেই ভালো নির্বাচনের পর ভালো সরকার পাওয়া যাবে। দেশের মালিকানা যেন সাধারণ মানুষের হাতে থাকে।’
তিনি বলেন, ‘সাধারণ মানুষ যেন ইচ্ছা অনুযায়ী তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারেন। সরকারের জবাবদিহি থাকবে সাধারণ মানুষের কাছে। সরকার যদি জনগণের ইচ্ছার বাইরে দেশ পরিচালনা করে, তাহলে পরবর্তী নির্বাচনে যেন সাধারণ জনগণই আবার ভোটাধিকার প্রয়োগ করে সরকার পরিবর্তন করতে পারে।’

জাতীয় আইনজীবী ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights