বাংলাদেশ-ভারতের পাইপলাইন দুই দেশের জন্য মাইলফলক: শেখ হাসিনা

আব্দুস সালাম দিনাজপুর প্রতিনিধি:
বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথম আন্তঃদেশিয় তেল পাইপলাইন যৌথভাবে উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার (১৮ মার্চ) বিকেল সারে ৫ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনথ উদ্বোধন করেন তারা।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুই দেশের উন্নয়নে আমরা একসাথে কাজ করে যেতে চাই, সেটাই আমাদের মূল লক্ষ। এই পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সমস্যা সমাধান সহজ হবে। আমরা ভারতের কাছে ঋণী । স্বাধীনতার সময় আমরা ভারতে আশ্রয় নিয়েছিলাম। ৩০ বছর ধরে আমরা বাংলাদেশের উন্নয়নে ভারতকে পাশে পেয়েছি। আমরা চাই ভারতের বিনিয়োগকারিরাও বাংলাদেশে কাজ করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights