বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের দল ঘোষণা

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের পরেই দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। টিম সাউদির নেতৃত্বে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত সিরিজটির দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় দল ঘোষণা করা হয়। ২৮ নভেম্বর সিলেটে হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে ৬ ডিসেম্বর, মিরপুর শের-ই-বাংলায়।

ইনজুরি সমস্যায় বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচে একাদশের বাইরে ছিলেন কেন উইলিয়ামসন। তিনি দলে থাকলেও নেতৃত্ব দেবেন সাউদি। এ ছাড়া বিশ্বকাপে নজর কাড়া রাচিন রবীন্দ্রও আসবেন বাংলাদেশে।
বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড টেস্ট দল:
টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারেল মিচেল, হেনরি নিকলস, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেইন উইলিয়ামসন ও উইল ইয়াং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights