বাংলাদেশ সিরিজের জন্য ভারতের দল ঘোষণা

অনলাইন ডেস্ক

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসেই বাংলাদেশে সফরে আসবে ভারতের নারী ক্রিকেট দল। সেই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এই সফরে ভারতীয় দলে থাকবে দু’জন নতুন মুখ। তারা হলেন লেগ স্পিনার আশা সোভানা ও হার্ড হিটার ব্যাটসম্যান সাজানা সজীবন। এছাড়া দুই বছর পর দলে ফিরেছেন শ্রেয়াঙ্কা পাতিল ও দয়ালন হেমলতা।

ভারতীয় দল বাংলাদেশে এসে পৌঁছাবে ২৩ এপ্রিল। সিরিজের প্রথম দু’টি ও শেষ ম্যাচটি দিবারাত্রির। ২৮ এপ্রিল হবে সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের বাকি চারটি ম্যাচ ৩০ এপ্রিল, ২ মে, ৬ মে ও ৯ মে। সিরিজের সব ম্যাচ হবে সিলেটে।
তৃতীয়বার টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারত নারী ক্রিকেট দল।

ভারতের দল : হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ–অধিনায়ক), শেফালি ভার্মা, দয়ালন হেমলতা, সাজানা সজীবন, রিচা ঘোষ, যষ্টিকা ভাটিয়া, রাধা যাদব, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকর, আমানজোত কৌর, শ্রেয়াঙ্কা পাতিল, আশা সোভানা, সাইকা ইসহাক, তিতাস সাধু ও রেনুকা সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights