বাংলার যুব ও ছাত্রসমাজ যেন বিপদগামী না হয় : নিখিল
নিজস্ব প্রতিবেদক
শনিবার রাজধানীর রূপনগর থানার ৭ নং ওয়ার্ডে কামাল আহমেদ মজুমদার স্কুল অ্যান্ড কলেজ মাঠে ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ অনুষ্ঠানে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল
যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, ‘দেশে সর্বোপরি সামাজিক, অর্থনৈতিক নিরাপত্তারবলয় তৈরি করাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল লক্ষ্য।’
শনিবার রাজধানীর রূপনগর থানার ৭ নং ওয়ার্ডে কামাল আহমেদ মজুমদার স্কুল অ্যান্ড কলেজ মাঠে ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলার যুব ও ছাত্র সমাজ যেন বিপদগামী না হয়। সেই দিকে সবাইকে খেয়াল রাখতে হবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ এগিয়ে চলছে বঙ্গবন্ধু কন্যার হাত ধরে দুর্বার গতিতে, নবদিগন্তে। বাংলাদেশকে দাবিয়ে রাখা পৃথিবীর কারো ক্ষমতা নেই। যুব ও ছাত্রসমাজ যেন মাদকে ধ্বংস না হয় সেদিকে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশনা রয়েছে।’
৭ ওয়ার্ডে ২০ নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি এস এম ফারুকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মিরপুর থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এজাজ আহমেদ স্বপন, যুগ্ম-আহ্বায়ক এম কে উদ্দিন রাজা, ইউনিট সভাপতিদের মধ্যে আকবর হোসেন রিপন, আব্দুর রহিম মাদবর, সুলতান আহমেদ, ইব্রাহিম সরদার, ফরিদ হোসেন সজিব, কোমর উদ্দিন কবির, সাধারণ সম্পাদক, রোকসানা পারভীন, আমির হোসেন সেন্টু, মো. শহিদুল ইসলাম।
