নরসিংদীতে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার দুপুরে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার এস.এ.এম. ফজল-ই-খুদা।

গ্রেফতারকৃতরা হলেন গাজীপুর জেলার টঙ্গী থানার এরশাদনগর গ্রামের হোসেন মিয়ার ছেলে মো. রাজু মিয়া, ও একই জেলার কাপাশিয়া থানার মিয়ারটেক গ্রামের মৃত নজরুল ইসলামের মেয়ে ইতি বেগম।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার এস.এ.এম. ফজল-ই-খুদা সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ খোকন চন্দ্র সরকার এর তত্ত্বাবধায়নে এসআই নঈমুল ইসলাম মোস্তাকের নেতৃত্বে একটি টিম সদর থানাধীন ভেলানগর ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালায়। পরে সবমেহের টাওয়ারের সামনে রাস্তা হতে দুই জনকে গ্রেফতার করা হয়। ওই সময় তাদের কাছ থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights