বাগেরহাটে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গ্রেফতার ১

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা গ্রামে সুদে কারবারিদের অত্যাচার সইতে না রাজকুমার বিশ্বাস (৬০) নামের এক মৎস্য ঘের ব্যবসায়ীর আত্মহত্যা করেছে। শুক্রবার গভীর রাতে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে মৎস্য ঘের ব্যবসায়ীর রাজকুমার।

লাশ উদ্ধারের পর তার পকেট থেকে একটি চিরকুটে আত্মহত্যার প্ররোচনাকারী হিসাবে স্থানীয় সুদে ব্যবসায়ী তুহিন রায় ও মিলন অধিকারীর নাম উল্লেখ করা হয়। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে তুহিন রায় নামের এক সুদে কারবারিকে শনিবার দুপুরে খুলনা লবনচরা থানার জিন্নপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃক সুদে কারবারি তুহিন রায় উপজেলার গৌরম্ভা গ্রামের হারান চন্দ্র রায়ের ছেলে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম জানান, রামপাল উপজেলার গৌরম্ভা গ্রামে ঘের ব্যবসায় লোকসান দিয়ে রাজকুমার বিশ্বাস ঋণগ্রস্ত হয়ে পড়ে। এরমধ্যে এলাকার সুদে কারবারী তুহিন ও মিলনের কাছ থেকে এক লাখে ৬ হাজার টাকা সুদে টাকা ধার নিয়ে আবারো মাছের গড়ে তোলে। এসময় রাজকুমার দুই সুদে ব্যবসায়ীকে সুদের মোটা অংঙ্কের টাকা প্ররিশোধও করে। এরই মধ্যে দরিদ্র রাজকুমার কয়েক কিস্তি সুদের টাকা দিতে ব্যার্থ হলে তুহিন ও মিলনসহ তাদের লোকজন রাজকুমারকে গালিগালাজসহ বিভিন্ন ভাবে চাপ প্রয়োগসহ করতে থাকে। বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে শালিস-বৈঠকর মাধ্যমে সুদ বাদে মূল টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হলেও তুহিন ও মিলন সেটা না মেনে বৃহস্পতিবার বিকালে উপজেলার গৌরম্ভা বাজারে টাকার জন্য রাজকুমারকে বিভিন্ন চাপ ও গালিগালাজ করেন। এ অপমান সইতে না পেরে পরের দিন রাজকুমার আত্মহত্যা করে।
এ ঘটনায় রাজকুমারের জামাতা উত্তম কুমার সরকার দাবী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে এনে তুহিন রায় ও মিলন অধিকারীসহ অজ্ঞাত করেকজনের নামে রামপাল থানায় একটি মামলা দায়ের করে। মামলা দায়ের পর শনিবার দুপুরে খুলনা লবনচরা থানার জিন্নপাড়া এলাকা থেকে পুলিশ সুদে কারবারি তুহিন রায়কে গ্রেফতার করেছে। অন্য আসামিদের গ্রেফতারের অভিযান চলছে বলেও জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights