বাগেরহাটে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাট শহরতলীতে তিন দিন ধরে নিখোঁজ থাকা ভ্যানচালক পোল্লাদ দাসের (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। বাগেরহাটের কচুয়া উপজেলার সংদিয়া গ্রামের পরিতোষ দাসের ছেলে ভ্যানচালক পোল্লাদ দাস তিনদিন আগে বাড়ি থেকে ভ্যান নিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় কচুয়া থানায় নিখোঁজের সাধারণ ডায়রি করে পোল্লাদ দাসের পরিবার।

মরদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে মরদেহটি পোল্লাদ দাসের বলে সনাক্ত করেন। মৃত্যুর সঠিক কারন জানতে মরদেহটি ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে, এম আজিজুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর দুপুরে দীঘি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এর পরপরই তিন দিন ধরে কচুয়া থানায় সাংদিয়া গ্রামের নিখোঁজ থাকা ভ্যান চালক পোল্লাদ দাসের পরিবারের সদস্যরা এসে মরদেহটি পোল্লাদ দাসের বলে সনাক্ত করেন। তবে, মৃত্যুর সঠিক কারন জানতে মরদেহটি ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights