বাগেরহাটে মাদক কারবারির কারাদণ্ড
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে এক মাদক কারবারিকে তিন মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) উপজেলার কাকডাঙ্গা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে একশ’ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে।
দণ্ডপ্রাপ্ত সরদার বিল্লাল হোসেন (৩৭) উপজেলার ওই গ্রামের মোকলেসুর রহমানের ছেলে।
বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক রুহুল আমীন এ তথ্য নিশ্চিত করে জানান, মাদক কারবারি সরদার বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য বেচাকেনা করছে। দণ্ডপ্রাপ্ত মাদক কারবারিকে পুলিশের মাধ্যমে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।
