সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেট জেলা ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক মাহবুব হোসেন জুয়েলকে (৩৭) গ্রেফতার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পৌরশহর থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের পাভেল মাহমুদ গ্রুপের নেতা। তার বাড়ি বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গারজুর গ্রামে।
বিয়ানীবাজার থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, ৫ আগস্ট সরকার পতন পরবর্তী দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
