বানারীপাড়ায় গাছের সঙ্গে শত্রুতা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালের বানারীপাড়া উপজেলায় শিক্ষকের পাঁচ শতাধিক ফলদ ও সহস্রাধিক বোম্বাই মরিচ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনার ৭ দিন পর শনিবার উপজেলার লবনসাড়া গ্রামের বাসিন্দা ও নলশ্রী জালিস মাহমুদিয়া মাদরাসার সহকারী শিক্ষক মো. আবু বকর ছিদ্দিক তার চাচাতো ভাই মো.শহিদুল ইসলাম হাওলাদার, মো.আশ্রাফ আলী হাওলাদার, মো.নুরুল হক ও চাচাতো ভাইয়ের ছেলে মো. ছবুরকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি থানায় সাধারণ ডায়রীভুক্ত করা হয়।

অভিযোগে বলা হয়, পারিবারিক সূত্রে পাওয়া জমি নিয়ে চাচাতো ভাইদের সঙ্গে বিরোধ চলে আসছিল। সম্প্রতি এ নিয়ে তারা শালিশ বৈঠক করেন। ওই বৈঠকে তারা সার্ভেয়ার দিয়ে পরিমাপ করে জমি সবার অংশ বুঝে নেন। আবু বকরকে তার ১০ কাঠা সম্পত্তি বুঝিয়ে দেয়া হয়। চাচাতো ভাই মো.শহিদুল ইসলাম ওই জমি বদল করে নিতে আবু বকরকে প্রস্তাব দেয়। আবু বকর রাজি না হওয়ায় তারা ক্ষুব্ধ হয়। এর জের ধরে গত ১৪ অক্টোবর সকালে আবু বকরের বাগানের তিন শতাধিক কলাগাছ ও দুই শতাধিক পেপে, সুপারী এবং সহস্রাধিক বোম্বাই মরিচ গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা।

এ বিষয়ে বানারীপাড়া থানার ওসি মো. মাসুদ আলম চেীধুরী বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights