বান্দরবানে কেএনএফ সদস্য সন্দেহে আরও একজন গ্রেফতার=

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংকে সন্ত্রাসী হামলা ও ‘কেএনএফ’র সাথে জড়িত থাকার সন্দেহে রুমা উপজেলার বেথেলপাড়া থেকে মঙ্গলবার রাতে লাললিয়ান সিয়াম বম (৫৭) নামে আরো একজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার জানান, এর আগে বেথেলপাড়া থেকে ১৮ জন নারীসহ ৪৯ জনকে গ্রেফতার করা হয়। সবশেষ লাললিয়ান সিয়াম বমসহ এক গ্রাম থেকেই মোট ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া থানচি উপজেলা থেকে এক গাড়ি চালক এবং বান্দরবান সদর উপজেলা থেকে ১ নারীসহ কেএনএফ এর ৪ সহযোগিকে গ্রেফতার করা হয়। এ নিয়ে রুমা, থানচি ও বান্দরবান সদর উপজেলা থেকে কেএনএফ এর সাথে জড়িত থাকার অভিযোগে যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে মোট ৫৫ জন।
এদিকে রুমা ও থানচিতে কেএনএফ হামলার কারণে বান্দরবান জেলা পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিদের সব ধরণের ছুটি বাতিল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights