‘মালয়েশিয়ার অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশিদের ব্যাপক অবদান’

মালয়েশিয়া প্রতিনিধি :

মালয়েশিয়ার অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশিদের ব্যাপক অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন, দেশটির সাবেক মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান। সোমবার বাংলাদেশি মালিকানাধীন একটি গ্রুপের ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করে একথা বলেন।

ইফতার মাহফিলের এ অনুষ্ঠানকে ঘিরে বিকাল থেকে বিভিন্ন স্থান থেকে দলে দলে আসতে শুরু করেন বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশিরা। এ ধরনের ইফতার মাহফিলে এসে সন্তোষ জানান তারা। জমকালো এ আয়োজনে বাংলাদেশ ছাড়াও ছিলো মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নেপাল, থাইল্যান্ড ও কম্বোডিয়াসহ ৮ দেশের নাগরিক। বিদেশের মাটিতে এ ধরনের আয়োজন প্রবাসে দেশের ভাবমূর্তি বাড়ায় বলে মন্তব্য করেন আগত অতিথিরা।

এ আয়োজনে দু’দেশের ব্যাবসায়িক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার হবে, বাড়বে বিনিয়োগ, সুযোগ সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থানের বলে মন্তব্য করেন আয়োজক কুমিল্লার ওয়ালিউল্লাহ জাহিদ। অনুষ্ঠানে মালয়েশিয়ান ইন্ডিয়ান কংগ্রেস এমআইসি’র ভাইস প্রেসিডেন্ট দাতুক টি মোহন ও তার স্ত্রী লগেস্বরী মোহনসহ বাংলাদেশ কমিউনিটির আরও অনেকে উপস্থিত ছিলেন। পরে স্থানীয় অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights