বাবর-রিজওয়ানরা যে কারণে কেন্দ্রীয় চুক্তিতে সই করছেন না

অনলাইন ডেস্ক

বেতন ভাতা নিয়ে ক্রিকেট বোর্ডের সাথে ঝামেলায় জড়িয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। বিশ্বকাপের আগেই বেঁকে বসেছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানরা।

পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবির ক্রিকেটারদের গত (২০২২–২৩) মৌসুমের চুক্তির মেয়াদ গত ৩০ জুন শেষ হয়েছে। তবে চলতি (২০২৩–২৪) মৌসুমের চুক্তিতে সই করছেন না বাবররা।

নতুন চুক্তিতে বেতন বেড়েছে। তবে তাতে মোটেও সন্তুষ্ট নয় পাকিস্তানি ক্রিকেটাররা। বেতন ছাড়াও বিমা, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অংশগ্রহণ নীতিমালা এবং লভ্যাংশর হিসেব নিকেষ খোলনলচে বদলাতে চান বাবর রিজওয়ানরা।
বাবরদের বেতন ৪৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তবে এই ক্রিকেটাররা চার আরো বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights