বাবার মোটরসাইকেল নিয়ে বের হয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২ নং গেটের সামনে শিখর পরিবহনের ধাক্কায় মো. ওয়াসিফ উল্লাহ (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার বিকাল পোনে পাঁচ টার দিকে এই ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ। তিনি বলেন, ঘটনার পর পর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে।
নিহত ওয়াসিফ বংশাল নাজিরা বাজার কাজী আলাউদ্দিন রোড এলাকার মো. সুরত উল্লাহর ছেলে। পুলিশের ওই কর্মকর্তা বলেন, ওয়াসিফ তার বাবার মোটরসাইকেল নিয়ে বের হয়ে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights