বায়রা’র নতুন মহাসচিব আলী হায়দার চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা)র মহাসচিব নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী ও অর্থ-সচিব নির্বাচিত হয়েছেন বেলাল হোসেন মজুমদার।

সোমবার বায়রা ভবনে অনুষ্ঠিত ২০২২-২০২৪ মেয়াদের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় তাদের নির্বাচিত করা হয়।

আলী হায়দার চৌধুরী অপসারিত মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান ও বেলাল হোসেন মজুমদার অপসারিত অর্থ-সচিব মিজানুর রহমান এর স্থলাভিষিক্ত হলেন।
গত ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বায়রা’র ৩২তম বার্ষিক সাধারণ (মূলতবী) সভায় (এজিএম) উপস্থিত সদস্যদের উত্থাপিত দাবীর মুখে তাঁদেরকে অপসারণের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া ওই সভায় বায়রা’র প্রধান উপদেষ্টার পদ থেকে নূর আলীকে অব্যাহতি দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights