বারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গাজীপুর প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে বারির মহাপরিচালক ড. দেবাশীষ সরকারের নেতৃত্বে পরিচালকবৃন্দ, বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, শ্রমিক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ইনস্টিটিউটের শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মহান ভাষা আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইনস্টিটিউটের সকল স্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক, শিক্ষক এবং বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে প্রভাতফেরি। প্রভাতফেরি শেষে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান।

আলোচনা অনুষ্ঠানে বারির মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. নজরুল ইসলাম, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. মুন্সী রাশীদ আহমদ, বারি বিজ্ঞানী সমিতি (বারিসা), বারি কর্মচারী কল্যাণ সমিতি (বারিকা) এবং বারি শ্রমিক সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights