কালিয়াকৈরে বাবার বিরুদ্ধে মেয়েকে হত্যার অভিযোগ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হরিণহাটি এলাকায় এ ঘটনা ঘটেছে।নিহত হলেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার শিবপুর কানিপাড়া গ্রামের বুলু মন্ডলের মেয়ে ইয়াসমিন আক্তার বৃষ্টি (১৪)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুলু মন্ডল দীর্ঘদিন আগে জীবিকার তাগিতে গাইবান্ধা জেলা থেকে স্ত্রী সন্তান নিয়ে তার শ্বশুর (চাঁন মিয়ার) বাড়ি কালিয়াকৈর উপজেলার হরিণহাটি আসেন। বুলু মন্ডলের বিয়ের পরে থেকেই তার স্ত্রীর সাথে ঝগড়া লেগেই থাকতো। সেই ধারাবাহিকতা বুধবার বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এসময় মেয়ে ইয়াসমিন আক্তার বাবাকে ঝগড়া করতে নিষেধ করলে একপর্যায়ে মেয়ে ইয়াসমিন আক্তার বৃষ্টির কথায় ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা ছুরি দিয়ে বৃষ্টির গলায় আঘাত করেন। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গিলে কর্তব্যরত চিকিৎসক ইয়াসমিনকে মৃত ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে। মেয়েকে হত্যার পর বুলু মন্ডল তার হাতে থাকা ছুরি দিয়ে নিজের শরীরে আঘাত করলে মাটিতে লুটে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিন হাসপাতালে নিয়ে যায়।

কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম জানান, নিহতরে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights