বার কাউন্সিলের লিখিত পরীক্ষা ২২ আগস্ট

অনলাইন ডেস্ক

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষা আগামী ২২ আগস্ট অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদারের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী ২২ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা চার ঘণ্টাব্যাপী এই লিখিত পরীক্ষা নেওয়া হবে।

এর আগে, ১২ জুন অনুষ্ঠিত এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন, কেবল তারাই এই লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। গত ৬ জুলাই এনরোলমেন্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

পরীক্ষার্থীদের জন্য একটি বিশেষ নির্দেশনা দিয়ে বার কাউন্সিল জানিয়েছে, লিখিত পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই নির্ধারিত ওয়েবলিংক ব্যবহার করে অনলাইনে নিজ নিজ ফরম পূরণ এবং প্রোফাইল সাবমিট করতে হবে। নির্ধারিত লিংকে প্রোফাইল সাবমিট না করলে কোনো প্রার্থীর জন্যই লিখিত পরীক্ষার প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) ইস্যু করা হবে না। এছাড়া, পরীক্ষা-বিধি মোতাবেক, রি-অ্যাপিয়ার (পুনরায় পরীক্ষায় অংশগ্রহণকারী) প্রার্থীদের অনলাইনে ফরম পূরণ ও ফি প্রদান এবং রেগুলার (নিয়মিত) প্রার্থীদের প্রোফাইল সাবমিট সংক্রান্ত বিস্তারিত তথ্য খুব শিগগিরই প্রকাশ করা হবে।

পরীক্ষা সংক্রান্ত পরবর্তী সব নির্দেশনা ও বিজ্ঞপ্তি বার কাউন্সিলের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights