বালোগানের লাল কার্ডে ক্ষুব্ধ মার্কো রুবিও

অনলাইন ডেস্ক

বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বিশ্বকাপের সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ম্যাচের ৪৫ মিনিটে গোল করার পর ৬৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগানে।

তবে লাল কার্ডের সিদ্ধান্তটি নিয়ে ম্যাচের পর থেকেই বিতর্ক শুরু হয়েছে। একইসঙ্গে প্রশ্ন উঠেছে, আলজেরিয়ার বিপক্ষে প্রায় একই ধরনের ঘটনায় লিওনেল মেসি কেন কোনো শাস্তি পেলেন না? এমন পরিস্থিতিতে বালোগানের লাল কার্ড নিয়ে মুখ খুলেছেন বিশ্বকাপের সহ আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

হোয়াইট হাউস সফরকালে নিজের মেয়ে আমান্ডা লরেন রুবিওর সঙ্গে থাকাকালীন রুবিও এই মন্তব্য করেন। এ সময় প্রেস বিজ্ঞপ্তিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইরান ও লেবানন সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানালেও মার্কিন জাতীয় ফুটবল দল সম্পর্কে একজন সাংবাদিকের প্রশ্নের জবাব দেন।

দলকে জয়ের জন্য অভিনন্দন জানিয়ে রুবিও বলেন, লাল কার্ডের মাধ্যমে বালোগানের সঙ্গে ‘অন্যায় আচরণ’ করা হয়েছে। রুবিও বলেন, ওই লাল কার্ডের কারণে তাদের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে। আমি চাই এর জন্য একটি আপিল প্রক্রিয়া থাকত। কিন্তু এখন সম্ভবত অনেক দেরি হয়ে গেছে।

আগামী সাত জুলাই শেষ ষোলোতে বেলজিয়ামের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র।

সূত্র: আনাদোলু এজেন্সি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights