বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, পাল্টা আঘাত যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এর পরপরই ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনের শুরুতে বাহরাইনে নিজেদের সামরিক ঘাঁটি লক্ষ্য করে আইআরজিসির ছোড়া কয়েকটি ড্রোন ভূপাতিত করার কথা জানায় মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আইআরজিসি এক বিবৃতিতে দাবি করে, বাহরাইনের ইসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি রাডার ব্যবস্থা লক্ষ্য করে তারা সফল হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডের জবাব দিতেই এ হামলা চালানো হয়েছে বলে জানায় তারা।

বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর অবস্থান করছে।

এদিকে নিজেদের সেনা ও সম্পদের ওপর ইরান আগ্রাসন চালিয়েছে দাবি করে দেশটির কেশম দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র।

কেশম দ্বীপের হরমোজগানের গভর্নরের দপ্তরের এক কর্মকর্তা জানান, দ্বীপটির বেশ কয়েকটি স্থানে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। তবে এতে কোনো আবাসিক, বাণিজ্যিক বা সরকারি স্থাপনার ক্ষতি হয়নি বলে জানান তিনি।

এদিকে এ ঘটনায় নিন্দা জানিয়েছে মিশর। সোর্সঃ আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights