বিএনএম’র প্রার্থী হওয়ায় বাগেরহাটে কৃষক লীগ নেতাকে অব্যহতি
বাগেরহাট প্রতিনিধি
দল থেকে পদত্যাগ না করে বাগেরহাট কৃষক লীগের সহ সভাপতি মো. রেজাউল ইসলাম রাজু বাগেরহাট- ৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী হয়েছেন। এঘটনার পর রাজুকে দল থেকে অব্যহতি দেয়া হয়েছে।
বিএনএম থেকে বাগেরহাট-৪ আসনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ায় ব্পোক আলোচিত-সমালোচিত হন কৃষক লীগের এই নেতা। এ ঘটনার পর দলীয় শৃংখলা পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে তাকে দল থেকে অব্যহতি দেয়া হয়।
বাগেরহাট জেলা কৃষক লীগের সভাপতি শেখ আবুল হাসেম শিপন শনিবার বিকালে রাজুকে দল থেকে অব্যহতির বিষয়টি নিশ্চিত করেছেন।
বাগেরহাট-৪ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।
