রামপুরায় নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিনিধি

রাজধানীর রামপুরায় রুমান সরদার (২০) নামে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, আমরা সংবাদ পেয়ে (২ ডিসেম্বর) দুপুরে অত্রথানাধীন রিয়াজবাগ তিন নম্বর গলির একটি বাসা থেকে দরজা ভেঙ্গে রশি দ্বারা ফ্যানের হুকের সাথে ঝুলন্ত অবস্থা থেকে মৃতদেহটি উদ্ধার করি।

আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে বলে জানান পুলিশের ঐ কর্মকর্তা।
বরিশাল জেলার আগৈলঝড়া উপজেলার দত্তেরাবাদ গ্নামের শাহাদাৎ সরদার ও মা রুমা বেগম এর ছেলে রুমান।

মৃতের ভাই সাগর বলেন, তিন বছর আগে তাদের বিয়ে হয়। তার স্ত্রী’র নাম সুরাইয়া বেগম। তাদের দেড় বছরের এক কন্যা সন্তান রয়েছে। গত ১০/১২ দিন আগে স্ত্রী সুরাইয়া তার সন্তান নিয়ে গ্রামের বাড়ি চলে যায়।

সাগর আরও বলেন, প্রেম করে বিয়ে করায়, তাদের সাথে আমাদের তেমন কোনো যোগাযোগ ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights