বিএনপিতে হাফিজের নেতৃত্বে কমিটি

নিজস্ব প্রতিবেদক
এ বছর মহান স্বাধীনতা দিবস উদযাপন করতে ‘স্বাধীনতা দিবস উদযাপন কমিটি’ গঠন করেছে বিএনপি। দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমকে আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে কমিটির সদস্য সচিব করা হয়েছে। গতকাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রিজভী আহমেদ।

কমিটির সদস্যরা হলেন- দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, মাহবুবে রহমান শামীম, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, অনিন্দ্য ইসলাম অমিত, আসাদুল হাবিব দুলু, ডা. সাখাওয়াত হাসান জীবন, মোস্তাক আহমেদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিলকিস জাহান শিরিন ও শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও সাধারণ সম্পাদক সাদেক খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights