বিএনপির প্রতিনিধিদল যমুনায়

অনলাইন ডেস্ক
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে বিএনপির প্রতিনিধিদল যমুনায় প্রবেশ করেছে।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রতিনিধিদল যমুনায় পৌঁছায়।

প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমদ।

এর আগে শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বিএনপি ও জামায়াতে ইসলামী উভয় দলের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বিএনপির পর জামায়াতের সঙ্গে বৈঠক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights