বিএনপির প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা দিলেন শ্রমিক নেতা এ কে আজাদ

কালিয়াকৈর (গাজীপুর) থেকে,

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করলেন কালিয়াকৈর পৌর শ্রমিকদলের সভাপতি এ,কে,আজাদ।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে পৌরসভার হরিনহাটি বালুর মাঠে আয়োজিত শ্রমিকদলের কর্মীসভায় এ ঘোষণা দেন এ,কে,আজাদ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর শ্রমিকদলের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে আজাদ। তিনি বক্তব্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজের নাম ঘোষণা করছি। আমি জনগণের উন্নয়ন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নিজেকে নিবেদিত রাখব।
কর্মীসভায় পৌর ও স্থানীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights