বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ারের ছেলে ডাবলু মারা গেছেন

অনলাইন ডেস্ক

বিএনপির সাবেক মহাসচিব অ্যাডভোকেট খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খন্দকার আব্দুল হামিদ ডাবলু মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার বিকেল ৩টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে স্ত্রী-সন্তান, ৩ ভাই ও ২ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন আব্দুল হামিদ ডাবলু। তিনি বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। গণমাধ্যমকে ডাবলুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, ডাবলুর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ডাবলুর ভাই খোন্দকার আকবর হোসেন বাবলু জানান, জানাজার সময় এখনও ঠিক করা হয়নি। তবে বানিয়াজুরিতে বাবা-মায়ের কবরের পাশেই ডাবলুকে দাফন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights