পাঁচবিবিতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূ সন্তান সহ আত্মহত্যা,

মোঃ উমর ফারুক জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটের পাচবিবিতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক গৃহবধ ৪ বছরের শিশু সন্তান সহ আত্মহত্যা করেছেন।

ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা ৬টার পর বাগজানা রেল স্টেশনের উত্তর পাশে,
এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে এক গৃহবধ তার ৪ বছরের শিশু সন্তান সহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন,
নিহতদের নাম শাহনাজ বেগম (২৫),শিশু সন্তান সিফাত( ৪),, নিহতরা দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামের মিঠুর স্ত্রী সন্তান।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন, পাঁচবিবি থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মুহাঃ ফয়সাল বিন আহসান ও সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মুক্তার হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights