বিএনপি-জামায়াত আবারও আগুন দিয়ে মানুষ হত্যা করছে: নাছিম

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াত অগ্নি সন্ত্রাসের ধারাবাহিকতা ধরে রেখে আবারও ট্রেনে আগুন সন্ত্রাস করে মানুষ হত্যা করছে।

শনিবার ধানমন্ডিতে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি ৷

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন ও হতাহতের ঘটনা প্রসঙ্গে বাহাউদ্দিন নাছিম বলেন, দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আগুন সন্ত্রাস মানুষকে সাময়িক বাধা দিলেও তারা ভোটাধিকার নিয়ে সচেতন বলেই ভোট কেন্দ্রে যাবেন। যারা দেশের নাশকতার রাজনীতি করে সেই বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাসের ধারাবাহিকতা ধরে রেখে আবারো ট্রেনে আগুন সন্ত্রাস করে মানুষ হত্যা করছে। এতেও থেমে না থেকে করছে মিথ্যাচার, চলছে উদর পিণ্ডি বুদোর ঘাড়ে দেওয়ার অপচেষ্টা।
৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন হরতাল ডেকেছে বিএনপি। এরই মধ্যে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগে চারজন নিহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights