বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি

প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার দুপুর ১টায় দিনাজপুর সরকারী কলেজ হলরুমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রংপুর বিভাগীয় পর্যায়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তারা এ কথা বলেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপি প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। ১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর ১৯৯১ সালে ক্ষমতায় এসে প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল। কিন্তু বিএনপি তা করেনি। গত ২০বছর যারা ক্ষমতায় ছিলেন, তারা দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন চাননি। জনগণের ওপর আস্থা না রেখে তারা নিজেদের মুরুব্বিদের ওপর নির্ভর করেছেন।

তরুণ প্রজন্মকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে গতানুগতিক শিক্ষার বাইরে গিয়ে জীবনমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, প্রযুক্তি, ভাষা শিক্ষা ও কর্মমুখী প্রশিক্ষণের সঙ্গে যুক্ত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান হবে মানুষ তৈরির ক্যাম্পাস। দলবাজির ক্যাম্পাস হবে না।

দিনাজপুর সরকারি কলেজ আয়োজিত জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.এএসএম আমানুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ নাজমুল হোসাইন, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফুর রহমান, দিনাজপুর পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

উল্লেখ্য, আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় রংপুর বিভাগের বিভিন্ন কলেজের জেলা পর্যায়ে প্রথম স্থান ও স্বর্ণপদক পাওয়া ১ হাজার ১৫৪ জন শিক্ষার্থী-অ্যাথলেট অংশ নিচ্ছেন। তাদের মধ্যে ৭৫৪ জন ছাত্র এবং ৪০০জন ছাত্রী। ফুটবল, ক্রিকেট, ভলিবল, কাবাডি, সাঁতার ও অ্যাথলেটিকসসহ মোট ৭২টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা আগামী ৬ অক্টোবর ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে। বিভিন্ন ইভেন্টে বিভাগীয় পর্যায়ে যারা প্রথম হয়ে স্বর্ণপদক অর্জন করবেন তারা পরবর্তী সময়ে জাতীয় পর্যায়ের চূড়ান্ত ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। উদ্বোধনী আয়োজনকে ঘিরে দিনাজপুর সরকারি কলেজ মাঠে সকাল থেকেই ছিল উৎসবের আমেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights