বিএসটিআই’র নকল মোড়ক লাগিয়ে প্রসাধনী বিক্রি, জরিমানা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে বিএসটিআই’র নকল মোড়ক লাগিয়ে বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী বিক্রির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার মেসার্স জারা এন্টারপ্রাইজের মালিক জলিল হাওলাদারকে এ জরিমানা করা হয়। জরিমানা করেন বাগেরহাট জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

বাগেরহাটের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, মেসার্স জারা এন্টারপ্রাইজকে বিএসটিআই’র স্টিকার ও বিভিন্ন আমদানিকারকের সিল অবৈধভাবে ব্যবহার করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষণিক অভিযুক্ত প্রতিষ্ঠান স্বেচ্ছায় পরিশোধ করেন। এসময় জব্দ করা বিপুল পরিমাণ নকল সিল ও স্টিকার স্পটে ধ্বংস করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights