বিএসসিএম’র উদ্যোগে মালয়েশিয়ায় শিক্ষামেলা

মালয়েশিয়া প্রতিনিধি

মালয়েশিয়ার কুয়ালালামপুর হোটেল জি টাওয়ারের গ্রান্ডবলরুমে আগামী শনিবার (১৬ সেপ্টেম্বর) এক শিক্ষামেলা ও সাংস্কৃতিক উৎসবের করতে যাচ্ছে বাংলাদেশী স্টুডেন্টস কমিউনিটি অফ মালয়েশিয়া (বিএসসিএম)।

রবিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় কুয়ালালামপুর বুকিত বিন্তাং পিঠাঘর রেস্টুরেন্টে উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশী স্টুডেন্টস কমিউটি অফ মালয়েশিয়ার সভাপতি এ কে এ লিটন, প্রতিষ্ঠাতা আবহায়ক মো. রমজান, প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক মো. মওদুদ মোল্লা, সাংবাদিকবৃন্দ, ব্যবসায়িক নেতা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য এবং মেলার লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরা হয়।

এসময় আয়োজক বৃন্দ জানান মেলায় শিক্ষামূলক সেমিনার, উচ্চশিক্ষা বিষয়ক তথ্য প্রদান, অনুপ্রেরণামূলক গল্প উপস্থাপন, বিভিন্ন জেলার মানুষের অংশগ্রহণে আঞ্চলিক বিতর্ক প্রতিযোগিতা ‘আমার জেলাই সেরা’ ফ্যাশন শো, ফটো কনটেস্ট, বেবী ব্যান্ড, জাদু প্রদর্শনী, কবিতা আবৃত্তি, মঞ্চ নাটক, নৃত্য, গান ছাড়াও বাংলাদেশ থেকে আগত বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পীদের নিয়ে সংগীতানুষ্ঠান, বাংলার ঐতিহ্যবাহী বালিশ খেলা, চেয়ার সেটিং, হাতে মেহেদী লাগানো এবং সেরা পোশাক পরিধানকারীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।
এছাড়াও আগত দর্শনার্থীদের জন্য থাকছে লাকী কুপন। লাকী কুপনে থাকছে বিজয়ী ১ম পুরস্কার কুয়ালালামপুর টু ঢাকা এয়ার টিকিটসহ আরো আকর্ষণীয় দশটি পুরস্কার। সাংবাদিক সম্মেলনে মালয়েশিয়া প্রবাসী সকল কলেজ, ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষার্থীসহ সকলকে মেলায় আমন্ত্রণ জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights