বিও হিসাব রক্ষণাবেক্ষণ ফি কমিয়ে ১৫০ টাকা করার সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক

পুঁজিবাজারের বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্টের (বিও অ্যাকাউন্ট) মেইনটেন্যান্স ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৭ মে) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৫৬তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এতে বলা হয়, বর্তমানে প্রতি বছর ৪৫০ টাকা হারে আদায় করা বিও হিসাব ফি কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হবে। দ্রুত এ বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights