বিচ সকার বিশ্বকাপে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন ব্রাজিল

অনলাইন ডেস্ক

ফুটবলের মূল অঙ্গনে যেখানে এক রকম হতাশা ঘিরে রেখেছে ব্রাজিলকে, সেখানেই উল্টো চিত্র বিচ ফুটবলে। সেশেলসে অনুষ্ঠিত ফিফা বিচ সকার বিশ্বকাপ ২০২৫-এ শিরোপা জিতে ফের শিরোনামে এসেছে সেলেসাওরা।

রবিবার (১১ মে) অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে ব্রাজিল ৪-৩ ব্যবধানে হারিয়েছে ইউরোপের শক্তিশালী দল বেলারুশকে। এ জয়ের মাধ্যমে সপ্তমবারের মতো বিচ সকার বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল ব্রাজিল, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

গ্রুপ পর্বে সালভাদোর, ইতালি, ওমান ও স্পেনের বিপক্ষে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে ব্রাজিল। ওমানের বিপক্ষে ম্যাচে সর্বোচ্চ ১১ গোল করে আলোড়ন তোলে তারা। এরপর কোয়ার্টার ফাইনালে স্পেনকে ৬-০ ব্যবধানে বিধ্বস্ত করে সেমিফাইনালে ওঠে দলটি। সেমিফাইনালে পর্তুগালকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে পা রাখে তারা।

ব্রাজিলের এই শিরোপা জয় এমন এক সময়ে এলো, যখন তাদের জাতীয় ফুটবল দল রদবদলের মধ্য দিয়ে যাচ্ছে। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নতুন কোচ ও পরিকল্পনায় শ্রীবৃদ্ধির চেষ্টা করছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। হেক্সার স্বপ্নে ফের মাঠে নামতে প্রস্তুত হচ্ছে নেইমার-রাফিনহারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights