বিজয় দিবস উপলক্ষ্যে ইসলামী আন্দোলনের কর্মসূচি ঘোষণা
অনলাইন প্রতিবেদক
মহান বিজয় দিবস উপলক্ষ্যে কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিজয় দিবসে আগামীকাল সোমবার সকাল ১০টায় জমায়েত ও পতাকা র্যালি করবে রাজনৈতিক দলটি। রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে এ কর্মসূচি আয়োজন করবে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাকসুদুর রহমান।
এ দিন র্যালি পূর্ব জমায়েতে দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম। এছাড়া, দলের অন্যান্য শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।
এদিকে, এক যৌথ বিবৃতিতে আগামীকালের বিজয় র্যালি সফল করার জন্যে দলের সর্বস্তরের নেতাকর্মীসহ দেশপ্রেমিক ইমানদার জনতার প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডা. শহিদুল ইসলাম ও উত্তরের সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম।
