‘বুদ্ধিজীবীরা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়, তারা জাতি ও রাষ্ট্রের সম্পদ’

অনলাইন ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ)-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেছেন, স্বাধীনতা যুদ্ধে বিজয়ের পর বুদ্ধিজীবীরা বাংলাদেশকে গড়ে তোলার কথা ছিল, কিন্তু চূড়ান্ত বিজয়ের ঊষালগ্নে আমরা তাদের হারিয়ে ফেলেছি। বুদ্ধিজীবীদের যদি হত্যা করা না হতো, তাহলে আমরা নিজেদের নতুনভাবে তৈরি করতে পারতাম। বুদ্ধিজীবীরা রাষ্ট্র এবং জাতির সম্পদ। তারা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সম্পদে পরিণত হতে পারে না।

রবিবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর প্রশাসনিক ভবনে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাঙালির অধিকার আদায়ের সংগ্রাম অনেক পুরোনো এবং এই অধিকার আদায়ে বাঙালি কখনো পিছু হটেনি এবং পরাজিত হয়নি, যার সর্বশেষ এবং অন্যতম উদাহরণ ০৫ আগস্ট।

আলোচনা সভায় উপাচার্য ৭১ এর স্বাধীনতা সংগ্রাম, ৯০-এর গণঅভ্যুত্থান এবং সর্বশেষ যে আন্দোলন আমাদের সকলকে নাড়িয়ে দিয়েছে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান, সাধারণ শিক্ষা বিভাগের প্রভাষক মো. ছানাউল্লাহ। এ সময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights