বিজয় পূর্ব ভাষণে ‘স্বর্ণযুগের’ প্রতিশ্রুতি ট্রাম্পের

অনলাইন ডেস্ক

নিজেকে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা আমাদের দেশের ক্ষত সারতে যাচ্ছি।

ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ভাষণে তিনি সীমান্ত সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেন এবং বলেন, ‘এই বিজয় আমেরিকার জনগণের এক বিশাল অর্জন। এটা আমেরিকাকে মহান করার সুযোগ দেবে।’

ট্রাম্প বলেন, আমেরিকা আমাদের এমন একটি অভূতপূর্ব এবং শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে যা আমাদের অগ্রগতির পথকে সুগম করবে। তিনি উল্লেখ করেন , এই নির্বাচন তাদের জন্য বিশেষ দিন হয়ে থাকবে এবং একদিন সমর্থকরা এই দিনকে তাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসেবে দেখবেন।
ট্রাম্প আরো বলেন, রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের কাছ থেকে সিনেট পুনরুদ্ধার করেছে, যা তাদের দলের জন্য একটি বিশাল অর্জন।

ডোনাল্ড ট্রাম্প তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি তিনি ‘ফার্স্ট লেডি’ হিসেবে উল্লেখ করেন। মেলানিয়ার বইয়ের প্রশংসা করে তিনি বলেন, তার বেস্ট সেলার’ বই রয়েছে এবং তিনি মানুষকে সাহায্য করার জন্য কঠোর পরিশ্রম করছেন। মঞ্চে দাঁড়ানো তার সন্তানদের প্রতিও কৃতজ্ঞতা জানান ট্রাম্প।

যদিও ট্রাম্প এখনও প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল ভোট পূর্ণ করতে পারেননি (৩টি বাকি আছে) তারপরও সমর্থকদের সামনে এই বিজয়কে ‘রাজনৈতিক জয়’ হিসেবে ঘোষণা করেন। তার সাথে মঞ্চে ছিলেন সহ-প্রার্থী জেডি ভ্যান্স, স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং প্রচারণা দলের সদস্যরা। ভাষণ শেষে সমর্থকরা ‘ইউএসএ, ইউএসএ’ বলে স্লোগান দেন।

ট্রাম্প তার প্রচারণার স্লোগান, ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ উল্লেখ করে বলেন, এটি একটি মহান বিজয় যা আমাদের দেশের জন্য স্বর্ণযুগ নিয়ে আসবে। সূত্র : বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights