বিড়ালের খোঁজে থানায় জিডি মাইকিং পোস্টার

জামালপুর প্রতিনিধি
আদরের পোষা বিড়াল ‘পংকি’র খোঁজে সদর থানায় করা হয়েছে সাধারণ ডায়েরি। চলছে মাইকিং, শহরজুড়ে দেয়ালে দেয়ালে সাঁটানো হয়েছে পোস্টার। এমনকি বিড়ালের সন্ধানদাতার জন্য পুরস্কারও ঘোষণা করা হয়েছে। প্রিয় পংকিকে হারিয়ে মালিক মানসিকভাবে ভেঙে পড়েছেন। জানা গেছে ১২ জুন রাত আনুমানিক ১২টার দিকে জামালপুর পৌর এলাকার বসাকপাড়া রাজীব বাস কাউন্টার এলাকা থেকে বিড়ালটি হারিয়ে যায়। এর পরই খোঁজাখুঁজি শুরু হয়। বিড়ালের মালিক সদর থানায় সাধারণ ডায়েরি করেন। পংকিকে খুঁজে পেতে চলছে নানান প্রচার। শহরের দেয়ালে দেয়ালে লাগানো হয়েছে পোষা বিড়াল হারানোর পোস্টার, হচ্ছে মাইকিং এবং সমাজমাধ্যমেও শেয়ার করা হচ্ছে বিড়ালটির ছবি ও তথ্য।

বিড়ালের মালিক আলেয়া আক্তার বলেন, ‘পংকি আমার খুব প্রিয়। কেউ বিড়ালটি পেয়ে থাকলে ফেরত দিন। প্রয়োজনে আমি আর্থিকভাবে পুরস্কৃত করব।’ জামালপুর সদর থানার এএসআই রিপন মিয়া জানান, বিড়ালের খোঁজে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights