বিদেশি বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে মতামতের জন্য ৫ সদস্যের কমিটি

অনলাইন ডেস্ক

প্রণোদনা প্রদানের মাধ্যমে সরাসরি বিদেশি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে অর্থ উপদেষ্টার নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গত বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রণোদনা প্রদানের মাধ্যমে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধির বিষয়ে মতামত প্রদানের জন্য এই কমিটি গঠন করা হয়।

কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সদস্য হিসেবে আছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।

কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

কমিটি প্রণোদনা প্রদানের মাধ্যমে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধির বিষয়ে আগামী এক মাসের মধ্যে মতামত প্রদান করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights