বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অরক্ষিত বিদ্যুৎ সংযোগে স্পৃষ্ট হয়ে মো. মোজাম্মেল (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলার পারুয়া ইউনিয়নের ক্ষেতবুনিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল ওই ইউনিয়নের স্থানীয় বাসিন্দা।

রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে এসেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয়দের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একতেহার হোসেন জানান, ক্ষেতবুনিয়া পাহাড়ি এলাকায় বিএডিসির মাধ্যমে ৩০ ফুট দৈর্ঘ্যের একটি কালভার্ট নির্মাণের কাজ চলছিল। সেখানে লোহা কাটাসহ আনুষঙ্গিক কাজে বিদ্যুৎ সংযোগের প্রয়োজন ছিল। এর জন্য প্রায় সাত থেকে আটশ মিটার দূরের খামার বাড়ি থেকে বাঁশের খুঁটি দিয়ে বিদ্যুৎ সংযোগ নেয়া হয়। হয়তো কোনো কারণে তারটি খুঁটি থেকে জমির পানিতে পড়ে ছিলো। মোজাম্মেল সকালে কৃষি জমিতে নামার সময় জমির পানিতে থাকা তারটি সরানোর চেষ্টা করেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। বিষয়টি মর্মান্তিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights