বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরত্বর আহত নির্মাণ শ্রমিক মোহাম্মদ হোসেন (২৩) মারা গেছেন। রবিবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত হোসেন বাঁশখালী পৌরসভার উত্তর জলদী এলাকার স্থানীয় বাসিন্দা।

স্বজনদের বরাত দিয়ে বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার দুপুরে কালীপুর ইউনিয়নের পালপাড়া এলাকায় পলাশ সুশীলের ভবনে কাজ করার সময় অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন হোসেন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর থেকে বার্ন ও প্লাস্টি সার্জারি বিভাগে চিকিৎসা চলছিলো। তার শরীরের প্রায় ৬০ ভাগ পুড়ে গিয়েছিলো। রবিবার রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights