বিদ্রোহ করছে ইসরায়েলের রিজার্ভ সেনারা

অনলাইন ডেস্ক
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) রিজার্ভ সেনারা ব্যক্তিগত ও নাগরিক জীবনে ফেরার জন্য বরাদ্দকৃত ছুটির দিন কমানোর প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। শত শত রিজার্ভ সেনা ইতিমধ্যে একটি পিটিশনে স্বাক্ষর করেছেন। যেখানে তারা সামরিক বাহিনীর এই সিদ্ধান্তকে তাদের প্রতি বড় ধরণের আঘাত হিসেবে বর্ণনা করেছেন।

চলতি বছরের শুরুতে রিজার্ভ সেনাদের তলব করার সংখ্যা কমানোর অংশ হিসেবে এই নতুন নিয়ম ঘোষণা করা হয়। সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে রুটিন ডিউটির জন্য কল-আপ অর্ডারের মেয়াদ ৭২ দিন থেকে কমিয়ে ৫৫ দিন করা হবে। তবে এই ৫৫ দিনের মধ্যে ৪২ দিনই সরাসরি অপারেশনাল কাজে ব্যয় করতে হবে এবং বাকি সময় প্রশিক্ষণ ও সাংগঠনিক কাজে ব্যবহৃত হবে।

পিটিশনে অভিযোগ করা হয়েছে, সাংগঠনিক কাজের জন্য বরাদ্দ সময় কমিয়ে দেওয়ায় রিজার্ভ সেনারা ব্যক্তিগত ও পেশাগতভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন। যারা দায়িত্ববোধ থেকে দীর্ঘ সময় সেনাবাহিনীতে সেবা দিয়ে আসছেন তাদের মধ্যে এই সিদ্ধান্ত গভীর অসন্তোষ ও উদ্বেগের সৃষ্টি করেছে। আন্দোলনরত রিজার্ভ সেনাদের দাবি এর ফলে সামরিক বাহিনীর ওপর তাদের আস্থা ছিল তাতে বড় ধরণের চির ধরেছে। যদি এই সমস্যার দ্রুত সমাধান না করা হয় তবে তারা উচ্চ আদালতের শরণাপন্ন হওয়ার হুমকি দিয়েছেন। ইতিপূর্বে বিভিন্ন ইউনিটের ধরন অনুযায়ী রিজার্ভ সেনারা ব্যক্তিগত কাজ গুছিয়ে নেওয়ার জন্য বেশি সময় পেতেন যা বর্তমান সিদ্ধান্তে সংকুচিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights