বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে এক তরুণী। ঘটনাটি ঘটেছে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার নুনগোলা মাস্টারপাড়া মহল্লার মৃত ফটিক আলীর ছেলে প্রেমিক ফরহাদ রেজা মিলনের বাড়িতে।

সোমবার সকাল ৯টার দিকে সিরাজগঞ্জ জেলার ভেড়ামারা ইটালি গ্রামের তরুণী চাঁপাইনবাবগঞ্জ এসে প্রেমিক মিলনের বাড়িতে অবস্থান নেয়। এসময় মিলনের ভাই মেহিদী, স্ত্রী ও তার মা ওই তরুণীকে মেরে মাথা ফাটিয়ে গুরুতর জখম করে এবং তার মোবাইল ভেঙে ফেলে। বর্তমানে ওই তরুণী মিলনের বাড়ির বাইরে অবস্থান করার ঘটনাটি স্থানীয়রা জানার পর ঘটনাস্থলে ভিড় জমান।

তরুণীর অভিযোগ, প্রেমিক মিলন তাকে বিয়ের প্রলোভনে প্রায় ১ বছর ধরে তার সাথে শারীরিক মেলামেশা করে ও তার অজান্তে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে মিলন প্রতিনিয়ত তাকে ব্ল্যাক মেইল করে বিভিন্ন সময়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।
গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। মিলন ও ওই তরুণী ঢাকার একটি কোম্পানিতে একসাথে চাকরি করতো এবং একই ফ্ল্যাটে পাশাপাশি থাকতো। তখন থেকেই তারা সম্পর্কে জড়িয়ে পড়েন। তবে তারা দু’জনই বিবাহিত। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights