বিরল খনিজ রপ্তানিতে চীনের সবুজ সংকেত

অনলাইন ডেস্ক
চীনের অন্যতম বিরল খনিজ (Rare Earths) চুম্বক প্রস্তুতকারী প্রতিষ্ঠান জেএল ম্যাগ রেয়ার-আর্থ ঘোষণা দিয়েছে, তারা যুক্তরাষ্ট্র, ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় রপ্তানির জন্য প্রয়োজনীয় লাইসেন্স পেয়েছে। এই লাইসেন্সের আওতায় কোম্পানিটি এখন চুম্বক, মোটরের রোটর এবং সংশ্লিষ্ট যন্ত্রাংশ রপ্তানি করতে পারবে।

চীন চলতি বছরের এপ্রিল মাসে কয়েকটি বিরল খনিজ ও চুম্বক জাতীয় পণ্যকে রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় অন্তর্ভুক্ত করে। এরপর জেএল ম্যাগ লাইসেন্সের জন্য আবেদন করে। কোম্পানিটি জানায়, তাদের আবেদনগুলো একে একে অনুমোদন দেওয়া হচ্ছে।

যদিও তারা ঠিক কবে এই অনুমোদন পেয়েছে তা জানায়নি, তবে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে লন্ডনে হওয়া সাম্প্রতিক বাণিজ্য সমঝোতার পরপরই এই ঘোষণা এসেছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, এই সমঝোতার ফলে বিরল খনিজ নিয়ে চলমান জটিলতা কেটে যাবে।

গেগএ ঘোষণার পর বুধবার বিকালে জেএল ম্যাগের শেয়ারের দাম প্রায় ৭.৯ শতাংশ বেড়ে গেছে ।

এদিকে, আরেক চীনা কোম্পানি ইনুওভো টেকনোলজিও জানিয়েছে, তারা কিছু রপ্তানি লাইসেন্স পেয়েছে, যদিও তারা নির্দিষ্ট করে বলেনি কোন কোন দেশের জন্য এই অনুমোদন।

রপ্তানি নিয়ন্ত্রণে থাকা পণ্যের আবেদন এখন চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একটি ছোট বিভাগ দেখে। সেখানে হাজার হাজার আবেদন জমা পড়েছে। তবে ইউরোপীয় কোম্পানিগুলোর আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য চীন ইতিমধ্যেই কিছু সুবিধা দিতে শুরু করেছে।

বিশ্বের প্রযুক্তি খাতে চাহিদাসম্পন্ন এই বিরল খনিজের সরবরাহে চীনের এই সিদ্ধান্ত বিশ্ববাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights