বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির ভাবনায় ফিফা, জরুরি বৈঠকে উয়েফা

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হওয়া সর্বশেষ বিশ্বকাপ শেষ ফিফার বেশ কিছু কার্যক্রম ঘিরে তদন্ত করছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা(উয়েফা)। এমন পরিস্থিতিতে ফিফার বাইরের বিনিয়োগকারীদের কাছে ইকুইটি বা মালিকানার অংশ বিক্রির বিষয়ে সংস্থাটির প্রস্তাব নিয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহে জরুরি বৈঠক ডেকেছে উয়েফা।

এতে সংস্থাটির ৫৫টি সদস্য অংশ নেওয়ার পরিকল্পনা করছে। স্থানীয় সময় মঙ্গলবার(২৮ জুলাই) ফিফা জানিয়েছে, তারা ফিফা বিশ্বকাপ ও অন্যান্য ইভেন্ট পরিচালনার জন্য ২০ বিলিয়ন ডলার মূল্যের একটি অঙ্গপ্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা করছে। এতে বাইরের বিনিয়োগকারীদের কাছে ২০ শতাংশ পর্যন্ত মালিকানার অংশ বিক্রি করবে। ফিফার এই পদক্ষেপে উয়েফা তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এবং বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির বিরুদ্ধে খেলার ‘আত্মা’ বিক্রির অভিযোগ এনেছে।

এই পরিকল্পনার আওতায়, ‘বাণিজ্যিক ও ইভেন্ট সংক্রান্ত কার্যক্রম’ তদারকির জন্য ফিফা ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলবে। নতুন এই প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ফিফার হাতেই থাকবে, তবে ৪.২ বিলিয়ন ডলার পর্যন্ত তহবিল সংগ্রহের লক্ষ্যে তারা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে এর মালিকানার একটি অংশ (সংখ্যালঘু অংশীদারিত্ব) বিক্রি করবে।

সংবাদমাধ্যম ইএসপিএন ও বিবিসি উভয়ই জানিয়েছে, উয়েফার এই বৈঠকটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে এবং এতে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির জন্য একটি কর্মপরিকল্পনা তৈরির চেষ্টা করা হবে। তবে এ বিষয়ে মন্তব্যের জন্য ইমেইলের মাধ্যমে যোগাযোগ করা হলে উয়েফা তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights