বিশ্বকাপের আগে শক্তি বাড়ালো নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক

এক সপ্তাহ পর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম সংস্করণ। টুর্নামেন্টের আগে পেস বোলিং শক্তি আরও বাড়িয়েছে নিউজিল্যান্ড। চোটের কারণে মূল দলে পরিবর্তনের পর ভ্রমণ রিজার্ভ হিসেবে যুক্ত হয়েছেন পেসার বেন সিয়ার্স।

হ্যামস্ট্রিং চোট থেকে সেরে উঠে সম্প্রতি ঘরোয়া সুপার স্ম্যাশে ভালো করেছেন সিয়ার্স। ওয়েলিংটন ফায়ারবার্ডসের হয়ে ৯ ম্যাচে ১৫ উইকেট নিয়ে ছিলেন টুর্নামেন্টের যৌথ দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি।

অ্যাডাম মিলনে চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলে কাইল জেমিসন মূল দলে সুযোগ পান। এরপরই রিজার্ভ হিসেবে সিয়ার্সকে অন্তর্ভুক্ত করল নিউ জিল্যান্ড। আগামী ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে ভারতের মুম্বাইয়ে দলের সঙ্গে যোগ দেবেন সিয়ার্স।

নিউজিল্যান্ডের হয়ে ২২ টি-টোয়েন্টি খেলে ২৩ উইকেট নিয়েছেন সিয়ার্স। কিউই জার্সিতে সর্বশেষ গত অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামেন ডানহাতি এই পেসার। বিশ্বকাপ শুরুর আগে রোববার ভারতের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে কিউইরা, সিরিজে বর্তমানে ৩-১ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক ভারত।

৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে নিউ জিল্যান্ড। এরপর গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা ও কানাডা।

বিশ্বকাপে নিউজিল্যান্ড দল:

মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সেইফার্ট, ইশ সোধি।

রিজার্ভ: বেন সিয়ার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights